সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত।

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা নগরীর নিরালা এলাকায় অবস্থিত এসওএস শিশু পল্লীর সামনের সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন অজ্ঞাত নারী নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, একটি দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০-৪০ বছরের মধ্যে হতে পারে।

তার পরনে ছিল সাধারণ পোশাক এবং কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।

যদি কারও পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকে, তাহলে তারা হাসপাতাল বা স্থানীয় থানায় যোগাযোগ করুন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ বিভাগ (ফোন: ০৪১-৭৬০৩৫০) অথবা খুলনা সদর থানায় (ফোন: ০৪১-৭২৪০০১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *