সর্বশেষ
মার্চ ৭, ২০২৬

খালিশপুর থেকে মানসিক ভারসাম্যহীন আফরোজা খানম নিখোঁজ

Spread the love

সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে মোসাম্মৎ আফরোজা খানম (৫৫) নামে এক মা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আফরোজা খানমের পিতার নাম আব্দুল মান্নান শেখ, মাতার নাম ফিরোজা বেগম এবং স্বামীর নাম শেখ জসিম। তার বাড়ির ঠিকানা এস-৯৯, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা।তার মেয়ে সামিয়া আহমেদ জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে খালিশপুরস্থ নিজ বাসভবন থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আফরোজা খানম।

এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩২৪, তারিখ: ০৫/০৩/২০২৬ ইং) করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আফরোজা খানম মানসিকভাবে ভারসাম্যহীন। তার উচ্চতা মাঝারি, গায়ের রং শ্যামলা এবং নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের জামা।যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে ০১৯৬০-০৪১২৪৮ অথবা ০১৩০৩-৯৯৮২৪৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *