ডেক্স রিপোর্ট:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় র্যাবের একটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯টি পুরাতন এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানটি পরিচালনা করে র্যাব ৯ সিলেটের অধীনস্থ সিপিসি ২ শ্রীমঙ্গল।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ২ শ্রীমঙ্গল এর একটি আভিযানিক দল কমলগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯টি পুরাতন এয়ারগান উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব এয়ারগান দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় সেখানে পড়ে ছিল।র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে তারা তৎপর রয়েছে।র্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক কোনো তথ্য পেলে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

