মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি:
উপজেলা শিল্পকলা একাডেমি ফরিদপুর, পাবনা এর ১৪ ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ইংরেজী ৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখ রোজঃ রবিবার এ “শুভ উদ্বোধন” করেনঃ জনাব মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর, পাবনা।
আরও “শুভ উদ্বোধন” এ উপস্থিত ছিলেন অত্র ফরিদপুর উপজেলার সকল কর্মকর্তা/কর্মচারী সাংবাদিক, সুধীজন, সুশীল সমাজ, নারী, পুরুষ “শুভ উদ্বোধন” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপজেলা শিল্পকলা একাডেমীর মূল কাজ হলো জাতীয় সংস্কৃতির বিকাশ ও প্রসারের জন্য স্থানীয় পর্যায়ে শিল্প ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা, যা মূলত জেলা শিল্পকলা একাডেমির দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
এর মধ্যে রয়েছে স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা। এটি একাডেমীর কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়, যার তত্ত্বাবধানে থাকে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক। সাংস্কৃতিক বিকাশ ও সংরক্ষণঃস্থানীয় ঐতিহ্যবাহী শিল্পকলা ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে কাজ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমনঃ নাচ, গান, নাটক ইত্যাদি আয়োজন করে।প্রশিক্ষণঃশিল্পকলার বিভিন্ন শাখার ওপর প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে এবং প্রশিক্ষক ও শিল্পীদের মূল্যায়ন করে।প্রশাসনিক দায়িত্বঃ উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করে।প্রতিবেদন প্রেরণঃ একাডেমীর কার্যক্রমের একটি ত্রৈমাসিক প্রতিবেদন জেলা শিল্পকলা একাডেমিতে প্রেরণ করে।

