সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

উত্তরায় কর্পোরেট অফিস থেকে এক কোটি টাকা উধাও, ২৪ ঘণ্টায় ধরা দুই চোর

Spread the love

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় WINDY গ্রুপের কর্পোরেট অফিস থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা।গ্রেফতারকৃতরা হলেন—মো. রাশেদ নিজাম (৩৭) এবং মো. সাইদুর রহমান (৪৩)।উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৯৫ নম্বর বাসায় অবস্থিত WINDY গ্রুপের কর্পোরেট অফিসের ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মো. রাশেদ নিজাম গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ৭টা ৪৬ মিনিটের মধ্যে অফিসের ভল্ট রুম খুলে লকার থেকে এক কোটি টাকা চুরি করে পালিয়ে যান।ঘটনার পর প্রতিষ্ঠানের ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ১৪ অক্টোবর পল্লবী থানার ব্লক-বি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাশেদ নিজামকে গ্রেফতার করা হয়। এ সময় তার লাগেজ থেকে নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী সাইদুর রহমানকে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আরও ২৮ লাখ ৮৪ হাজার টাকা।মোট উদ্ধার করা হয়েছে ৫৮ লাখ ৮৪ হাজার টাকা।গ্রেফতারকৃত দুইজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা যাচাই-বাছাই চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *