সর্বশেষ
মার্চ ২২, ২০২৬

ঈদের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে নাসিরনগরের চাতলপাড়ে এক কিশোর খুন

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ

‎‎পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ আনন্দের রেস কাটতে না কাটতেই ফুটবল খেলাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের খোঁজিয়া খাল গ্রামে সহপাঠীদের হাতেই খুন হয় ১৪ বছরের টগবগে এক কিশোর। ‎‎শনিবার (২১ মার্চ) রাতের আঁধারে বাবুল মিয়া( ১৪) নামের এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। ‎‎স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ২১ মার্চ বিকেলে খুজিয়াখাল গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের তাকবির মিয়ার সাথে নিহত বাবুল মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়।

পরে সন্ধ্যার পর থেকে নিহত বাবুল মিয়াকে খুঁজে পাচ্ছিলোনা তার স্বজনরা। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ৯ ঘটিকায় সময় রাতের অন্ধকারে রাস্তার পাশে নিহত বাবুলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ‎নিহত বাবুল মিয়া( ১৪) খুঁজিয়াখাল গ্রামের মোঃ আবু মিয়ার ছেলে। ‎এই বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠান। ‎এবিষয়ে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদ প্রতিবেদককে জানান, আমি এলাকার বাইরে অবস্থান করছি।

শুনেছি চাতলপাড়ে খুঁজিয়াখাল এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। তবে আমি এলাকার বাইরে থাকার কারণে কোন কিছু ই এই মুহুর্তে বলতে পারবো না। ‎এই হত্যাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ‎নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পন্ন করা হয়ছে।‎রিপোর্ট লিখা পযন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *