সর্বশেষ
ফেব্রুয়ারি ১২, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ ২২৩ ভোটকেন্দ্র, থাকছে কড়া নিরাপত্তা

Spread the love

রাহি ইসলাম, সহকারী মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের সাত উপজেলায়, ছয় পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার সংসদীয় আসনের সংখ্যা চারটি। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি ও ঝুঁকিপূর্ণ ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে।মৌলবাজার জেলার চার আসনের অন্তর্গত সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একই আসনের বড়লেখা উপজেলায় ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে।মৌলভীবাজার-২ আসনে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ তালিকাভুক্ত।মৌলভীবাজার-৩ আসনে রাজনগর উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্র এবং মৌলভীবাজার সদর উপজেলায় ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।মৌলভীবাজার-৪ আসনে কমলগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র এবং শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন সারা জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ পুলিশ সদস্য প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত দুইজন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর প্রস্তুতির ফলে মৌলভীবাজার জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা-সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

এছাড়া বাড়তি নজরদারিতে রাখা হবে। একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, বিশেষ মোবাইল টিমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যা সব সময় লাইভ মনিটরিং করা হবে। এছাড়া এসব কেন্দ্রের আশপাশেই বিশেষ মোবাইল টিম ও সেনাবাহিনীর সদস্যরা থাকবে, যাতে এক থেকে দুই মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারে।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে রয়েছে বড়লেখা পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৮১৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭২ হাজার ৯৯৮ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৮১৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই উপজেলায় ১১৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৬৩২টি ভোটকক্ষে (৬১০টি স্থায়ী ও ২২টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনে রয়েছে ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ১২৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৫ হাজার ৮৯২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১০৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৬০০টি ভোটকক্ষে (৫১৫টি স্থায়ী ও ৮৫টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে রয়েছে মৌলভীবাজার পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৮ হাজার ১৩১ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই উপজেলায় ১৭৫টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৪টি ভোটকক্ষে (৮৪৭টি স্থায়ী ও ৮৭টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসনে রয়েছে দুই উপজেলায় ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন (শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন)। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪৬ হাজার ১৯৭ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *