সরদার সাইদী হাসান বাবু্ খুলনা জেলা প্রতিনিধি:
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলখুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পথপ্রদর্শক শক্তি — দৃঢ় নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের সেবার প্রতীক।একজন দূরদর্শী ও আদর্শবাদী নেতা যিনি সমাজসেবা এবং ছাত্র রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত, গণতন্ত্র, যুব ক্ষমতায়ন এবং খুলনার উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল- খুলনা অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কান্ডারি, সংগ্রামী নেতৃত্বের প্রতীক এবং গণমানুষের প্রিয় মুখ।তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন স্বপ্নবাজ, আদর্শবাদী এবং তৃণমূলের সাথে নিবিড়ভাবে যুক্ত নেতা।তাঁর জীবন কাহিনি একদিকে যেমন সাহসিকতা ও আদর্শের গল্প, তেমনি অন্যদিকে জনগণের প্রতি অটল দায়বদ্ধতার দলিল।
২১ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৪ ঘটিকায়, ৯ নং ওয়ার্ডের, লেবুতলা মোড়ে এক শতাধিক নারী ভোটারগন যাদের মধ্যে অধিকাংশ ভোটার বিভিন্ন রাজনৈতিক সংগঠনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে থাকে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খালিশপুর থানা কমিটির সাবেক আহবায়ক, ও কে,সি,সি,৯ নংওয়ার্ড এর সাবেক কাউন্সিলর, শেখ জাহিদুল ইসলামের ভালো বাসায় নারী ভোটারগন ঐক্যবদ্ধ হয়ে প্রতিশ্রুতি দেয়।
নারী ভোটারগণ বলেন আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে, খুলনা ৩ আসনে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।এ সময় শেখ জাহিদুল ইসলাম নির্বাচনীয় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।

