সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

অশ্রুসিক্ত নয়নে ডা. এম এ হাই-কে বিদায় জানালো রাঙামাটি জেনারেল হাসপাতাল

Spread the love

​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:​

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. এম এ হাই-এর দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটলো। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।​অনুষ্ঠানের শুরু থেকেই এক বিষাদময় পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আবেগ ধরে রাখতে পারেননি।

বক্তারা তাঁদের বক্তব্যে ডা. হাই-এর কর্মনিষ্ঠা, শিশুদের প্রতি তাঁর মমত্ববোধ এবং দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন।​আপনি আমাদের শক্তি হয়ে থাকবেন সিভিল সার্জন, ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। ডা. হাই-এর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন,যতদিন ধরে ডা. হাই ভাইকে চিনি, তাঁর সেবার মানসিকতা এবং দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে। এই হাসপাতালের প্রতিটি ইট-বালি তাঁর কাজের সাক্ষী হয়ে থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও রাঙামাটির আপামর জনসাধারণের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ। আপনার স্মৃতিগুলো আমাদের আগামীর কাজের শক্তি হয়ে থাকবে।​তিনি আরও আশা প্রকাশ করেন যে, অবসরে গেলেও ডা. হাই যেন মাঝেমধ্যেই হাসপাতালে এসে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।​নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডা. এম এ হাই বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেঁথে থাকবে।

আপনাদের সকলের প্রতি আমার আজীবন ভালোবাসা থাকবে। আমার অনুরোধ, আপনারা সবাই এই হাসপাতালকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সেবা দেবেন।​সহকর্মীদের কাজের প্রতি আরও উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সবার হাতে বিশেষ উপহার তুলে দেন।​অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তাবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেই তাঁদের প্রিয় ‘হাই ভাই’-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *